মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মো. তানভীর হাসান রুমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার ২৯ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, একজন তরুণীর সঙ্গে অশ্লীল অবস্থায় রয়েছেন ওই ইউএনও। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউএনও মো. আলাউদ্দিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে জানা গেছে।